• ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল জমিয়ত নেতার লাশ

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৫
নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল জমিয়ত নেতার লাশ

Manual8 Ad Code

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২)-এর মরদেহ উদ্ধার করা হয়ে।

শুক্রবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার নদী থেকে জাহীনগরীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তার ফুপাতো ভাই জুনেদ আহমদ।

Manual4 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক শুক্রবার সকাল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এখন এটি ময়না তদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হবে।

Manual6 Ad Code

গাজীনগরী জমিয়তে ইসলামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ছিলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নির্বাচনী এলাকা থেকে দলটির মনোনয় প্রত্যাশী হিসাবে মাঠ পর্যায়ে গণসংযোগ করে আসছিলেন।

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরারসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে কোনোরকম যোগাযোগ বা তার ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

Manual4 Ad Code

এ বিষয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী রুবি বেগম। তার সন্ধান দাবিতে বৃহস্পতিবার শান্তিগঞ্জে বিক্ষোভও করা হয়।

Manual6 Ad Code