নির্বাচন পেছালে দেশ বিপর্যয়ের মুখে পড়বে: নুর

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫
নির্বাচন পেছালে দেশ বিপর্যয়ের মুখে পড়বে: নুর

Manual3 Ad Code

নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, কোনো কারণে যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে দেশ একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। কাজেই আমরা চাই, যেকোনো মূল্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হউক।

Manual3 Ad Code

বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুর বলেন, নির্বাচন খুবই সন্নিকটে, কাজেই এই মুহূর্তে কারও সাথে জোট করার সুযোগ নেই। আমরা নির্বাচনী প্রচারণা করছি। অনেক দল থেকে প্রার্থীরা আমাদের সঙ্গে আসতে চায়। এনসিপি থেকেও কিছু নেতারা আমাদের সঙ্গে আসবে। এছাড়া জুলাই সনদ নিয়ে কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

Manual7 Ad Code

হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান। সমাবেশে কেন্দ্রীয় ও জেলা গণঅধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

Manual4 Ad Code