তরুণীকে ধর্ষণের পর হত্যা, লাশ উদ্ধার করে পুলিশ

প্রকাশিত জানুয়ারি ২৯, ২০১৮

Manual3 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : রাজধানীর আশুলিয়ায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে তার মরদেহ খোলা মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার খোলা মাঠ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণীর পরিচয় জানা যায়নি।

Manual6 Ad Code

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মনির হোসেন জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম হোসেন জানান, নিহত ওই তরুণীর মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।