ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার: আমির খসরু

প্রকাশিত জুলাই ৯, ২০১৮
ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার: আমির খসরু

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে সরকার- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

Manual6 Ad Code

রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন অভিযোগ করেন।

Manual8 Ad Code

এসময় তিনি অভিযোগ করেন, আওয়ামীলীগের প্রার্থী ধারাবাহিকভাবে আচরনবিধি লংঘন করলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। উপরন্তু নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন।

Manual4 Ad Code

এমন ভীতিকর পরিবেশ তৈরি করে ভোটারদের মাঝে আতংক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

দলের বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমের বিরুদ্ধে শীঘ্রই দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Manual7 Ad Code

এসময় আরিফুল হক চৌধুরী ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন ও মহানগর সভাপতি নাসিম হোসাইন উপস্থিত ছিলেন।