ছাত্রলীগের নির্বাচনকালীন কমিটি গঠন

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮
ছাত্রলীগের নির্বাচনকালীন কমিটি গঠন

Manual4 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে ছাত্রলীগের নির্বাচনকালীন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শাহীনূর রহমান চৌধুরীকে কমিটিতে সমন্বয়ক করা হয়েছে।

Manual2 Ad Code

১১ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।

Manual7 Ad Code

কমিটিতে সদস্য হিসেবে আছেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, রাফিউল করিম মামুন, তারেক আজিজ চৌধুরী, মাহফুজুল হাসান সানি, নব জ্যোতি চক্রবর্তী মোহন, ইমদাদুল হক জায়েদ, নাজমুল ইসলাম, জাওয়াদ ইবনে জাহিদ খান, শহীদ মো. আকিল অপু, আতিকুর রহমান তালুকদার, মহিবুর রহমান, আলী হোসেন আলম, এম এনামুর রহমান জাহেদ।

Manual1 Ad Code

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জহির আহমদ খান এবং মোহাম্মদ খায়ের উদ্দীন চৌধুরীকে সিলেট বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।