রাষ্ট্রপতি বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন : ১০ হাজার অতিথিকে বঙ্গভবনে আমন্ত্রণ

sylhetsurma.com
প্রকাশিত জুন ৫, ২০১৯
রাষ্ট্রপতি বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন : ১০ হাজার অতিথিকে বঙ্গভবনে আমন্ত্রণ

Manual4 Ad Code

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদের দিন সকালে বঙ্গভবনে সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতি সকাল সাড়ে ১০টায় নাগরিক সমাজ, ইসলামিক চিন্তাবিদ, বৈদেশিক কূটনৈতিকবৃন্দ এবং সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রায় ১০ হাজার অতিথিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে দরবার হলে ঐতিহ্যবাহী মিষ্টি ও অন্যান্য খাবার পরিবেশন করা হবে।

Manual5 Ad Code

ঢাকা, ৪ জুন, ২০১৯ (বাসস)

Manual6 Ad Code