অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৯
অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Manual5 Ad Code

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী হুমায়ূন সাধুর মৃত্যু নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় সেখানে ছিলেন তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

গত রোববার দ্বিতীয় বারের মতো ব্রেন স্ট্রোক করায় এদিন রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় হুমায়ূন সাধুকে। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এরআগে গত মাসের ২৯ তারিখে হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন এই অভিনেতা।

Manual6 Ad Code

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আগমন ঘটে হুমায়ূন সাধুর। ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশনটিতে হুমায়ূন সাধুর অভিনয় খুব অল্প সময়েই দর্শকের মাঝে পরিচিত করে তুলে তাকে।

Manual4 Ad Code

এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু।