ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫
ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

Manual3 Ad Code

ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ মোহাম্মদ বিল্লাল হোসেন।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- কুলাউড়া ৫ নম্বর ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মমদুদ হোসেন, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের পদিনাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক ওরফে রমজান, জুড়ী উপজেলা ওলামা লীগ সাধারণ মো. কবির মিয়া, কুলাউড়া ১৩ নম্বর কর্মধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম আল দীন প্রকাশ সেলিম মিয়া, বড়লেখা ৭ নম্বর তালিমপুর ইউনিয়ন যুবলীগ কর্মী হাবিবুর রহমান, শ্রীমঙ্গল শ্রমিকলীগের কর্মী আলমগীর হোসেন ও রাশেদুল ইসলাম, সদর উপজেলার ১২ নম্বর গিয়াসনগর ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী আব্দুল কালাম আজাদ।

Manual4 Ad Code