• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জুন ১০, ২০২৬
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব সংবাদদাতা :::: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক আক্কাছ মিয়া ও যাত্রী মনোয়ারা বেগম।

Manual1 Ad Code

পুলিশ জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় একটি ব্রীজের উপর যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা অপর একটি সিএনজি অটোরিক্সাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) নিহত হন। সে উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে। এসময় স্থানীয়রা গুরুতর আহত ৩ যাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনোয়ারা বেগম (৭০) নামে এক যাত্রীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনিও বেঙ্গাডোবা এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী। অপর ২ আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual4 Ad Code