শিগগিরই সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী আফরোজা

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৫, ২০২৬
শিগগিরই সিলেট-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী আফরোজা

Manual3 Ad Code

সিলেট-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, “সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে আলাপ-আলোচনা করছি। আশা করছি খুব শিগগিরই এই রুটে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে।”

সিলেটের অভ্যন্তরীণ যোগাযোগ ও দেশীয় পর্যটন খাতের প্রসারে মন্ত্রী আফরোজা খানম এই বড় ঘোষণা দেন। রোববার (৫ জুলাই) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়া উপলক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, “এই উন্নয়ন কাজ শেষ হলে বিদেশি অনেক ফ্লাইটও সরাসরি সিলেটে আসবে। এছাড়া সিলেটকে আমরা একটি পূর্ণাঙ্গ পর্যটন হাবে পরিণত করতে চাই।”

সিলেট-ঢাকা রুটে বিমানের উচ্চ ভাড়া সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ভাড়া কমানোর ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ঘুচিয়ে আনতে কিছুটা সময় লাগছে। তবে প্রবাসীদের কথা চিন্তা করে হলেও এই রুটে ভাড়া কমাতে সরকার বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হলে আমাদের ইচ্ছা আছে সিলেট থেকে সরাসরি ভারতের গোয়াহাটি রুটে ফ্লাইট চালু করার। এছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও সিলেট থেকে ফ্লাইট যেতে পারে, যাতে দুদেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান-প্রদান আরও সহজ ও গতিশীল হয়।”

Manual7 Ad Code

এর আগে, যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীর নিয়মিত দেশে আসা-যাওয়ার সুবিধার্থে এবং তাদের যাতায়াত ব্যবস্থা সহজ করার গুরুত্ব বিবেচনা করে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় সচল করা হয়। আজ বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-২০৮ ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে আসা প্রবাসী যাত্রীদের স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ আমন্ত্রিত অতিথিরা।

Manual2 Ad Code

সাংবাদিকদের সাথে আলাপকালে বিমানমন্ত্রী আফরোজা খানম সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট যাতে আর বন্ধ না হয় সেই চেষ্টা থাকবে বলে আশ্বস্ত করেন।

Manual1 Ad Code