• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০১৬

Manual6 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও ওসমানীনগরের কৃতি সন্তান বর্তমান সিলেট জেলা যুবলীগ নেতা বিশিষ্ট ক্রীড়া অনুরাগী মো. শামসুল ইসলাম মিলন।
নবগঠিত ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির সভাপতি যথাবিহিত উপজেলা নির্বাহী অফিসার। কমিটিতে সদস্য হিসেবে যারা রয়েছেন- ওসমানীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক উপজেলার খেলোয়াড়, ক্রীড়ামোদীসহ সকলের সহযোগিতার আশা ব্যক্ত করে বলেন- সবাইকে নিয়ে ওসমানীনগর ক্রীড়া ক্ষেত্রে বিগত দিনে যে অবদান রয়েছে আগামী দিনেও তা উত্তোরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া হবে।