সাংবাদিক ফয়সাল আহমেদের দাফন সম্পন্ন

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২০, ২০১৮
সাংবাদিক ফয়সাল আহমেদের দাফন সম্পন্ন

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সাংবাদিক ফয়সাল আহমেদের দাফন শরীয়তপুরে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি বৈশাখী টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সকালে ডামুড্যা পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সাংবাদিক ফয়সাল আহমেদের জানাজার সম্পন্ন হয়। এ সময় সকল শ্রেণী পেশার মানুষ তার জানাজায় অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। গতকাল ১৯শে মার্চ বিকালে আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়