• ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বিশেষ ক্ষমতা আইনে সিলেটে বিএনপি-ছাত্রদলের ২৭ নেতার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১০, ২০২৫
বিশেষ ক্ষমতা আইনে সিলেটে বিএনপি-ছাত্রদলের ২৭ নেতার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :
সিলেটের আদালতে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের একটি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদলের ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকার উৎখাত ও নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাদেরকে এ সাজা প্রদান করেন সিলেট মহানগর দায়রা জজ আহবাবুর রহমান। গত ৮ জুলাই ২০২৫ তারিখে বিশেষ ক্ষমতা ৪২৩/২০২২ নং মামলায় এ রায় প্রদান করেন তিনি।

Manual1 Ad Code

মামলায় অভিযুক্ত বিএনপি-ছাত্রদলের ২৭ নেতাকর্মীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা হচ্ছেন- এসএমপি সিলেট এর মোগলাবাজার থানার রস্তুমপুরের ছাত্রদল কর্মী শাহার আহমদ, জালালাবাদ হাউসার ছাত্রদল নেত আমিনুর রহমান, গোলাপগন্জ দৌলতপুরের তানভীর আহমদ, সিলেট নগরের নয়াসড়ক আল-হেলাল ২৪ এর কনক কান্তি দাস, নয়াসড়ক আল হেলাল ০৩/বি-এর খালেদ আহমদ, আলহেলাল ৩৬ -এর মোঃ মুমিন, নগরের নয়াসড়ক আল-হেলাল ১৬ নং বাসার মিনহাজুর রহমান রাহি, আলহেলাল ০৭-এর মির্জা মিলন, আলহেলাল ৩৮-এর মোঃ শাহজাহান, জালাবাদ থানার খিত্তারগাঁও-এর সাজিদ হেসেন, মেগলাবাজার থানার কামাল বাজারের সাকিবুর রহমান, মোগলাবাজার দাউদপুরের আব্দুল হাসিম, জালালাবাদ থানার শিবের বাজারের পাবেল চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়ার ফখরুল ও জাহাঙ্গীর হেসেন, মোগলাবাজার দাউদপুরের ফতেহ মোঃ জাকির, জালালবাদ থানা এলাকার বাবর ইবনে তাহের, একই এলাকার আফসার উদ্দিন, সিলট সদরের মোঃ রেদয়ানুর রহমান, শাহপরাণ থানা এলাকার নাজমুস সাকিব, জালালাবাদ থানা এলাকার মাফিউর রহমান রাফি, একই থানা এলাকার আহসানুর রহমান আদনান, বিয়ানীবাজারের আভঙ্গীর এলাকার ফরিদ আহমদ ওরফে ফরদ আল মামুন, বিয়ানীবাজার পাড়িয়া বহরের দেলোয়ার হেসেন, গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ নগরের এসএম আব্দুর রহিম ও গোলাপগঞ্জ বাগলার মোঃ জাহিদ হোসেন।

Manual6 Ad Code

মামলা রুজুকালীন গ্রেফতারকৃত আাসামী শাহার আহমদ, আমিনুর রহমান ও তানভীর আহমদ জামিনে গিয়ে পরবর্তীতে পলাতক হওয়ায় মামলার সাকুল্য ২৭ আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন আাদালত। ফলে মামলার সকল আসামী দেশের ভেতরে ও দেশের বাইরে পলাতক রয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ২৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকেসিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বেআইনী জনতাবদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক হামলা করতে সেখানে জমায়েত হন। এসময় তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল চার্জ করে। পুলিশ পাল্টা ধাওয়া করে ৩ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় এসএমপির কোতোয়ালি মডেল থানার শাহজালাল মাজার পুলিশ কেন্দ্রের ইনচার্জ এসআই (নি:) মোঃ আবু সাঈদ বাদী হয়ে বিএনপি-ছাত্রদলের ২৭ নেতাকর্মীকে এজাহারভুক্ত করে সিলেট কেতোয়ালী মডেল থানায় উপরোক্ত মামলা করেন। তদন্ত শেষে থানার ইন্সপেক্টর (নি:) মোঃ ইয়াসীন মামলার এজাহারভুক্ত সকল আাসামীকে অভিযুক্ত করে ২৪ আগস্ট ২০২২ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন।

Manual4 Ad Code

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য সিলেট মহানগর দায়েরা জজ আদালতে প্রেরিত হয়। বিচারে ও সাক্ষ্য-প্রমানে মামলায় বর্ণিত আসামীগনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত সকল আসামীর প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।

সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পৃথিশ দত্ত (পিংকু) আসামীদের বিরুদ্ধে সাজার রায় এবং দণ্ডপ্রাপ্ত বিএনপির ২৭ নেতাকর্মী পলাতক থাকার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code