নিজস্ব প্রতিনিধি ::
সাইবার পিটিশন মামলা নং ২১১/২০২৩, ঘটনার তারিখ: ৩০/০৬/২০২৩ ইং, মামলার তারিখ: ২৩/১০/২০২৩ ইং, ধারা: সাইবার নিরাপত্তা আইনের ২৫(২)/২৯/৩১ ধারার অভিযোগে মাননীয় সাইবার ট্রাইব্যুনাল, সিলেট ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন। গত ১৪/০৯/২০২৫ ইং রোববার এ মামলার অভিযোগপত্র দাখিলের দিন ধার্য্য ছিল। এ দিন মাননীয় সাইবার ট্রাইব্যুনাল, সিলেট অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারী করেন। একই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২/০১/২০২৬ ইং ধার্য্য করেন আদালত। মামলার বিবরণে জানা যায়, অত্র আসামীগণ তাহাদের স্ব স্ব ফেইসবুক আইডি হতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের ব্যঙ্গ কার্টুন, ব্যঙ্গচিত্র তৈরী করিয়া তাদের বিরুদ্ধে আপত্তি জনক, অসম্মানসূচক, মানহানীকর, কুরুচীপূর্ণ, অশ্লীল কথাবার্তা এবং বিকৃত ছবি প্রকাশ ও প্রচার করায় বিগত ২৩/১০/২০২৩ ইং তারিখে মুহিবুর রহমান জুয়েল তারেক বাদী হয়ে সাইবার ট্রাইবুন্যাল আদালত, সিলেট এ মামলাটি দায়ের করেন।