নির্বাচনের কাজে জড়িতরা ভালো অফিসার, আওয়ামী লীগের দোসর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৬
নির্বাচনের কাজে জড়িতরা ভালো অফিসার, আওয়ামী লীগের দোসর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual5 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের কাজের সাথে যারা জড়িত এখানে আওয়ামী লীগের দোসর বলতে কোন কিছু নেই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তত, সবাই খুব ভালো অফিসার ও সৎ অফিসার।

Manual3 Ad Code

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন।

Manual6 Ad Code

এরআগে দুপুরে নগরের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী।

Manual6 Ad Code

মতবিনিময়সেভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হইছে, এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা এপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।

এসময় একজন সাংবাদিক প্রশ্ন করেন- নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না একজন নির্বাচন কমিশনার মঙ্গলবার এমনটি বলেছেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তাসহ সরকারী অনেক কর্মকর্তা গণভোটের প্রচারণা চালাতে দেখা গেছে, এটি কতটুকু সঠিক হয়েছে?

Manual8 Ad Code

এই প্রশ্নের কোন উত্তর দিতে রাজি হননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যেহেতু আমি উনার (নির্বাচন কমিশনার) বক্তব্য শুনিনি তাই এ ব্যপারে আমি কোন মন্তব্য করব না’।

সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।