যুবলীগ সদস্য নোমান’র বাড়িতে পুলিশী হয়রানির অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬
যুবলীগ সদস্য নোমান’র বাড়িতে পুলিশী হয়রানির অভিযোগ

Manual4 Ad Code

নিজস্ব সংবাদদাতা
আজ (০৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সিলেট জেলাধীন মোগলাবাজার থানার দক্ষিণ সুরমা, সিলাম তেলিপাড়া গ্রামের বাসিন্দা, যুবলীগের সদস্য নোমান আহমদের বাড়িতে পুলিশী হয়রানির অভিযোগ উঠেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর মারফজতে জানা যায়, বিগত ৫ আগস্ট ২০২৪ইং আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় বিএনপি-জামায়াতের ইন্ধনে মোগলাবাজার থানার পুলিশ একাধিকবার নোমান আহমদের বাড়িতে তল্লাশীর নাম করে বিভিন্ন করমের হয়রানি করে আসছে। নোমান আহমদ যুবলীগের রাজনীতি করতেন। অভিযোগ উঠেছে, প্রতিনিয়ত তার বাড়িতে পুলিশ গিয়ে তার পরিবারের সদস্যদেরকে হয়রানি করছে। প্রতিনিয়ত পুলিশের ভয়ে তার পরিবারের লোকজন বাড়িতে বসবাস করতে পারছেনা।

তার পরিবারের লোকজনের সাথে আলাপকালে তারা জানান, ‘রাজনৈতিক প্রতিশোধের জন্য আমাদেরকে হয়রানি করা হচ্ছে।’

Manual3 Ad Code

তারা আরও বলেন, ‘আমাদের ছেলে দেশের বাহিরে, কিন্তু তাকে খোঁজার নাম করে কেন আমাদেরকে হয়রানি করা হবে? পুলিশী হয়রানির জন্য আমাদের পাড়া-প্রতিবেশীর নিকট লজ্জায় মুখ দেখাতে পারছিনা।’

Manual3 Ad Code

পুলিশের এ ন্যাক্কারজনক এমন কর্মকান্ডে সিলেটের বিজ্ঞ মহল ও সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নোমান আহমদের পরিবার। সবার সহযোগিতা পেলে হয়তো তার পরিবার হয়রানি থেকে মুক্তি পাবে।

Manual4 Ad Code