জাফলংয়ে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
জাফলংয়ে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

Manual1 Ad Code

গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মামার দোকান-মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত শিশুটির নাম নয়ন মিয়া (৭)। সে ওসমানী নগর উপজেলার কাশিপাড়া এলাকার খাইরুল ইসলামের ছেলে। পরিবারটি বর্তমানে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

Manual8 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নয়ন মিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।