পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
পুলিশের ওপর আক্রমণের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

Manual3 Ad Code

সিলেট নগরীর বাবনা পয়েন্টে পুলিশের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উচ্ছৃঙ্খল জনতার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

গতকাল শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের সঙ্গে একটি পিকআপ ভ্যানের চালককে ঘিরে একটি ঘটনা ঘটে। পরে ১২ মার্চ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ ঘটনাকে কেন্দ্র করে একতরফাভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশকে দোষারোপ করা হয়, যা দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে এসএমপি।

এসএমপি জানায়, তদন্তাধীন বিষয় নিয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের পুলিশের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে।

Manual1 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণসুরমার বাবনা পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের সঙ্গে একটি পিকআপ ভ্যানের চালককে ঘিরে এক ঘটনায় পুলিশ সদস্যকে থাপ্পর মারা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Manual2 Ad Code