• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বিদেশে অবস্থান করেও মামলার আসামি : এলাকায় চাঞ্চল্য

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬
বিদেশে অবস্থান করেও মামলার আসামি : এলাকায় চাঞ্চল্য

Manual4 Ad Code

নিউজ রিপোর্ট:
বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের সময় বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রবাসে (যুক্তরাজ্যে) অবস্থান করলেও তাকে দুটি মামলার আসামি করা হয়েছে এমন অভিযোগ উঠে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেহেদী হাসানের গ্রামে গিয়ে জানা যায় তিনি উক্ত ঘটনার সময় দেশে উপস্থিত ছিলেন না এবং তিনি বিদেশে কর্মসূত্রে অবস্থান করছিলেন। কিন্তু কয়েকদিন পর পর বাড়ীতে পুলিশ আসে তাকে গ্রেফতার করার জন্য। জানা গেছে, মেহেদী হাসান কয়েক বছর ধরে বিদেশে বসবাস করছেন এবং ঘটনার সময়ও তিনি দেশের বাইরে ছিলেন। পরিবার ও স্বজনদের দাবি, ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবুও তাকে মামলার আসামি করায় পরিবারটি হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে।
আসামির স্বজনরা জানান, তিনি জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করছেন এবং নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। ঘটনার সময় তিনি বিদেশে কর্মস্থলে ছিলেন বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রমাণপত্রও তাদের কাছে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তাদের মতে, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন ।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার একটি সূত্র জানায়, আমাদের কাছে দুটি মামলার গ্রেফতারী ওয়ারেন্ট রয়েছে তাই আমরা উক্ত আসামীকে গ্রেফতার করতে তার বাড়ীতে যাই। তবে মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করা হলে সত্য ঘটনা প্রকাশ পাবে এবং নির্দোষ কেউ হয়রানির শিকার হবে না।