সিলেট উপশহরে বিল্ডিংয়ের পাশের ডোবায় লাশ উদ্ধার, হত্যার পর ডোবায় ফেলে রাখার অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
সিলেট উপশহরে বিল্ডিংয়ের পাশের ডোবায় লাশ উদ্ধার, হত্যার পর ডোবায় ফেলে রাখার অভিযোগ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২৫ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় সিলেট শাহপরান থানাধীন শাহজালাল উপশহর এলাকায় এক ব্যক্তির লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে পরে ডোবায় ফেলে দেয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে হত্যার বিষয়টি সন্দেহ করা হচ্ছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।