বিশ্বনাথ উপজেলাধীন বাওয়ানপুর গ্রামে সাবেক শিবির নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
বিশ্বনাথ উপজেলাধীন বাওয়ানপুর গ্রামে সাবেক শিবির নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

ঘরের আসবাবপত্র তছনছ করার ছবি। ইনসেটে মোঃ মঈন উদ্দিন

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক :
গতকাল বিশ্বনাথ উপজেলাধীন বাওয়ানপুর গ্রামের সাবেক শিবির নেতা মোঃ মইন উদ্দিন (যুক্তরাজ্য প্রবাসী)-এর বাড়ীতে দুস্কৃতিকারীরা হামলা ও ভাংচুর চালায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় বিগত ২০২৬ইং সালের জাতীয় নির্বাচনকালীন রাজনৈতিক বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল এর প্রভাবশালী নেতা তারেক আহমদের ইন্ধনে নেছার আহমদ, তরিক আলী, রেজাউল হক, সেলিম মিয়া সহ আরোও ৮/১০ জন কতিপয় দুষ্কৃতিকারীরা মোঃ মইন উদ্দিন-এর বাড়ীতে প্রবেশ করে তাহাকে গালিগালাজ করে ও খোজতে থাকে। এসময় পরিবারের লোকজন বাধা দিলে দুস্কৃতিকারীরা তাদেরকে মারধর করে এবং ঘরের দরজা-জানালা সহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে এবং যাওয়ার সময় মোঃ মইন উদ্দিন-কে তাদের কাছে তুলে না দিলে পরবর্তীতে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে বলেও হুমকি প্রদান করে। ঘটনার সময় মোঃ মইন উদ্দিন বাড়িতে ছিলেন না। জানা যায়, মোঃ মইন উদ্দিন বিশ্বনাথ উপজেলাধীন বাওয়ানপুর গ্রামের মৃত আব্দুল হামিদ এর ছেলে।

Manual8 Ad Code

উল্লেখ্য যে, মোঃ মইন উদ্দিন বাংলাদেশ ইসলামী শিবির এর সক্রিয় নেতা ছিলেন। মোঃ মইন উদ্দিন এর বাড়ীর লোকজনের সাথে আলাপকালে তারা দাবী করেন, মোঃ মইন উদ্দিন যুক্তরাজ্য থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত-শিবিরের পক্ষে ও বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানোর কারনেই তাকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত খোজতেছে। কিন্তু তাকে না পাওয়ায় সন্ত্রাসীরা বাড়ীতে এসে হামলা করে। এসময় সন্ত্রাসীরা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর যদি কোন বিরুপ মন্তব্য করে পোস্ট প্রদান করে তাহলে সাইবার সহ বিভিন্ন মামলায় আসামী করে পুলিশ দিয়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করবে বলে পরিবারের সদস্যদেরকে হুমকি প্রদান করে। পরিবারের লোকজন এ ঘটনার সুষ্টু বিচার দাবী করেন। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও স্থানীয় বাজারে মোঃ মইন উদ্দিন-এর পারিবারিকভাবে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল-এর সন্ত্রাসীরা চাঁদা দাবী করে এবং চাঁদা না দেওয়ায় অস্ত্রসস্ত্র নিয়ে বেশ কয়েকবার হামলা করে দোকানের মূল্যবান মালামাল লুটপাঠ ও প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যমানের ক্ষতিসাধন করে এবং এসময় মোঃ মইন উদ্দিন বাড়িতে না থাকায় পরিবারের অন্যান্য সদস্যদেরকে ও বিশেষ করে তাহার বৃদ্ধ মাতাকে হুমকি ধামকি, শারীরীক ও মানসিক নির্যাতন করে। শারীরীক নির্যাতনের কারণে মোঃ মইন উদ্দিন এর মাতাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং উক্ত নির্যাতনের কারণে তিনি হার্ট এ্যাটাক করেন। পরিবারের লোকজন এ ঘটনার সুষ্টু বিচার দাবী করেন।

Manual8 Ad Code

উক্ত বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমাদের প্রতিনিধি যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন যে, মোঃ মইন উদ্দিন এর বিরুদ্ধে কোতোয়ালী জি.আর ৭৬/২০১০ ইং (দায়রা মামলা নং ৭২২/২০১১ ইং) হত্যা মামলায় ১৫ (পঁনেরো) বছরের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসাবে তালিকাভূক্ত রয়েছে।