বিয়ানীবাজারে পৃথক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত মে ২১, ২০২৬
বিয়ানীবাজারে পৃথক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার

Manual7 Ad Code

বিয়ানীবাজারে একই দিনে পৃথক দুটি দুর্ঘটনায় ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাথিউড়া ও মুড়িয়া ইউনিয়নে এই ঘটনাগুলো ঘটে।

Manual4 Ad Code

​মাথিউড়ার পুরুষপাল গ্রামে আম গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম নুর উদ্দিন।

জানা যায়, দুপুরে নিজ বাড়ির আঙিনায় আম গাছে ওঠেন নুর উদ্দিন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

​এদিকে সারপার গ্রামে এক গৃহকর্মীর মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বাড়িতে থাকা বালতির পানি থেকে মুনতাহা আক্তার নামের ৪ বছর বয়সী এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

​জানা যায়, দুপুরের দিকে ঘরের ভেতর অর্ধেক পানি ভর্তি একটি প্লাস্টিকের বালতির ভেতর মুনতাহাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

​বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই দুটি বিষয়েই পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code