• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা

Manual2 Ad Code

অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ০৯ এপ্রিল যুক্তরাজ্যে বাংলাদেশী অধ্যুষিত এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে এ প্রতিবাদ জানানো হয়।
সভা থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সুদি ও আমেরিকার দালাল আখ্যায়িত করে তার সরকারকে অবৈধ ঘোষণা করা হয়। এসময় বিশাল ব্যানারে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদর্শন করেন নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ অবৈধ। সংবিধান লংঘন করে তিনি দেশ পরিচালনা করছেন। শেখ হাসিনা সরকারে থাকাবস্থায় তারা কোনোভাবেই সরকার গঠন করতে পারেন না। শেখ হাসিনা পদত্যাগ করেননি। এমন কোনো ডকুমেন্ট ইউনূস বা তার সরকারে থাকা কেউই দেখাতে পারবেন না। অনলাইনে একটি মিথ্যা পদত্যাগপত্র প্রদর্শন করে তারা দেশ চালাচ্ছে। যা সম্পূর্ণ আইন বহির্ভূত এবং বাংলাদেশের সংবিধান পরিপন্থি।’
তারা বলেন, ‘বিষয়টি নিয়ে প্রয়োজনে আমরা আন্তর্জাতিক মহলে আইনীভাবে লড়বো। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিবেন। গণমাধ্যমে বিবৃতি দিবেন এবং দেশের অভ্যন্তরে ঘাপটি মেরে বসে থাকা শকুনদের মুখোশ উন্মোচন করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করবো। দলীয় প্রধানের নির্দেশ মেনেই চলবো।
এসময় আওয়ামী লীগের সর্বস্তরের নেতা, কর্মী ও শুভাকাক্সক্ষীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সবাই ঐক্যবদ্ধ হোন, দেশ বাঁচান। আমরা পালাইনি, আমরা পালানোর দল নয়। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে। সেজন্য সবার ঐক্যবদ্ধতা প্রয়োজন। আপনারা আরও সুসংহত হোন, সুসংঘটিত হোন। আমরা আপনাদের পাশে আছি। অচিরেই আমরা ইউনূস সরকারকে উৎখাত করে নিজেদের অধিকার ফিরিয়ে নিবো।’
আলোচনা সভায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিতসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি