নগরের প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট : সিসিক প্রশাসক

sylhetsurma.com
প্রকাশিত মে ২৫, ২০২৬
নগরের প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট : সিসিক প্রশাসক

Manual3 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “সিলেট নগরীকে আলোকিত ও নিরাপদ করতে প্রতিটি ওয়ার্ডে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এলইডি লাইট স্থাপন করা হবে। নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সিলেটকে একটি ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

রোববার (২৪ মে) রাতে সিসিক প্রশাসক পৃথক দুটি স্থানে ফলক উন্মোচন ও ফিতা কেটে আধুনিক আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন।

Manual5 Ad Code

তিনি প্রথমে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লগ্রাম ভোলাইমিল থেকে কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত সড়কবাতি এবং পরবর্তীতে ২৬, ২৭, ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ডের রোড ডিভাইডারে আধুনিক সড়কবাতি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এই দুটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

Manual5 Ad Code

উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে পুরো নগরে এই আধুনিক এলইডি লাইট স্থাপন করা হবে।” তিনি এই আলোকসজ্জা কার্যক্রমের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দেন।

প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, এই আধুনিক এলইডি লাইটগুলো স্থাপনের ফলে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এছাড়া ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’ চালুর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়করণ নিশ্চিত করা হয়েছে। এটি কেবল বিদ্যুৎ সাশ্রয়ই করবে না, বরং রাতে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস সহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code