সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধসহ আটক ২

sylhetsurma.com
প্রকাশিত জুন ৬, ২০২৬
সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধসহ আটক ২

Manual4 Ad Code

সিলেটে এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

শুক্রবার (৫ মে) ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্থানীয়রা উপশহর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযোগের ব্যাপারে তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণ (১৫) ও অভিযুক্তরা পূর্বপরিচিত। গত ২৯ মে কুরবানির ঈদের পরের দিন তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অভিযুক্ত দুইজন সুবিদবাজার এলাকার লন্ডনী রোডে একটি বাসায় নিয়ে যায়।

Manual2 Ad Code

সেখানে তাকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তরুণটি বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটক দুইজনের একজনের বয়স ৭৯ বছর এবং অপরজনের বয়স ৩৫ বছর। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা যাচ্ছে না বলে তিনি জানান।

Manual1 Ad Code