গোলাপগঞ্জের ফয়জুল আহমদ রাজু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

sylhetsurma.com
প্রকাশিত মে ৩, ২০২৬
গোলাপগঞ্জের ফয়জুল আহমদ রাজু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ফয়জুল আহমদ রাজু হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত। এ মামলায় খালাস দেওয়া হয়েছে ৪ জনকে। অদ্য সিলেটের অতিরিক্ত জেলা জজ ১ম আদালতের বিচারক রোকন উদ্দিন মাহমুদ এ রায় ঘোষনা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো ১। আমিন উদ্দিন (৫৫), পিতা-মৃত মোঃ আব্দুল বারী, সাং-খাটকাই, ২। সাহাবুদ্দিন (৪৫) পিতা-মৃত মঈন উদ্দিন, সাকিন-মেহেরপুর, ৩। সাহেদ আহমদ (৩৮) পিতা-হাজি হারিছ আলী, সাকিন-পনাইরচক শরীফগঞ্জ, তাহারা সকলেই পলাতক আছেন এবং ৮। মজনু মিয়া (২৯) পিতা-মৃত তাহির আলী সাকিন-কালিকৃষ্ণপুর, ৯। শোয়েব আহমদ (২৬) পিতা-রফিক আহমদ, সাকিন-পনাইরচক, ১০। মহিব উদ্দিন বেলাল (৩৫) পিতা-মৃত আম্বর আলী, সাকিন-মেহেরপুর সর্ব থানা-গোলাপগঞ্জ জেলা-সিলেটদেরকে ৩ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করিয়াছেন। খালাস পাওয়া আসামীরা হলো-১। আক্তার হোসেন ২। রাহেল মিয়া ৩। রাসেল মিয়া ৪। আব্দুস শহীদ। প্রত্যেকেই গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। মামলার রায়ে বাদী সন্তুষ্টি প্রকাশ করেন। পলাতক আসামীদের যতো দ্রুত সম্ভব গ্রেফতার করে রায় কার্য্যকরের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। আদালত হইতে মামলার বিবরনে জানা যায় যে, গত ৩০/১০/২০২৩ ইং তারিখে শরীফগঞ্জ বাজারের দুই পক্ষের সংঘর্ষে ফয়জুল আহমদ রাজু নিহত হন। উক্ত ঘটনায় ফয়জুল আহমদ রাজুর পিতা কামাল হোসেন বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যাহা গোলাপগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ-০২/১১/২০২৩ ইং। উক্ত মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, সিলেটে বিচারাধীন শেষে অত্র রায় আদেশ ঘোষনা করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীগন; পক্ষের আইনজীবি রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন তারা উক্ত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।