• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সিলেটে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৬

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার ::: সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৬ আগস্ট) বেলা দেড়টার দিকে কুশিয়ারা সেতুর খুঁটিতে আটকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল সালোয়ার কামিজ। মরদেহ গলায় ওড়না দিয়ে পাথর বাধা অবস্থায় পাওয়া যায়। তার শরীরের অধিকাংশ স্থান গলে যাওয়া ছিল বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের দেখানো মতে ফেঞ্চুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শাহ আলম বলেন, হাতে শাখা পরা দেখে ধারণা করা হচ্ছে মরদেহ কোনো হিন্দু নারীর। এছাড়া পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।