চিঠি এলো জেল খানাতে অনেক দিনের পর….. (ভিডিও সহ)

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০১৬

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক: ‘চিঠি এলো জেল খানাতে অনেক দিনের পর…..’চিঠি ঠিকই এসেছিল, পরপারে চলে যাওয়ার। এই গানের কলির সাথে মিশে গেছে সালমানের জীবনের সকল ঘটনা আর ফেলে আসা দিনগুলোর সব কথা।  ২০ বছর হয়ে গেল সালমান শাহের প্রয়াণ। কিন্তু এখনো তাকে ভুলতে পারে নি বাংলাদেশের মানুষ। তার এই অকাল চলে যাওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারে না তার ভক্তরা।
চলচ্চিত্র জগতে এখনো তাকে সবাই স্মরণ করে শ্রদ্ধাভরে। বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের কাছে এখনো তিনি আইডল। আজ ২০ বছর পূর্ণ হবে সালমান শাহের চিরবিদায়ের। কিন্তু কতটুকু তাকে ভুলতে পেরেছে এদেশের ভক্তরা?

Manual7 Ad Code

অভিনেতা সাইমন সাদিক সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘যদি জানতাম তুমি চলে যাবে, তাহলে সেদিন ৬ই সেপ্টেম্বর আসতে দিতাম না। ভালো থেকো, আমার মনের নায়ক।’
বাংলাদেশের ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক তিনি। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন তিনি।
অভিযোগ ওঠে যে, তাকে হত্যা করা হয়, কিন্তু তার সিলিং ফ্যানে ফাঁসিতে হত্যাকাণ্ডের কোনো আইনী সুরাহা এখন পর্যন্ত হয়নি।

Manual2 Ad Code