মা-ছেলের পর এবার রাজধানীতে খুন হলেন বাবা-মেয়ে

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ২, ২০১৭

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: এবার রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি থেকে জামিল হোসেন (৩৮) ও তার মেয়ে নুসরাতের (৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের ওই বাড়ি থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন- জামিল হোসেনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জামিল হোসেনের স্ত্রী আরজিনাকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

এর আগে, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের একটি বাড়িতে জবাই করা হয় শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯)।