ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা জাহিদ আহমদ খুন

প্রকাশিত এপ্রিল ৫, ২০১৫
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা জাহিদ আহমদ খুন

Manual7 Ad Code

স্টাফ রিপোটারঃ ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন বিএনপি নেতা সমাজসেবি জাহিদ আহমদ খুন হয়েছেন। গতকাল ৪ এপ্রিল ২০১৫ ইং তারিখ ফরিদপুর এলাকায় ধানের জমিতে তার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মগে প্রেরণ করেছে।
নিহতের পরিবারের লোকজন জানান, প্রতিদিন তিনি রাত ১০টায় বাড়ি ফিরেন। গতকাল গভীর রাত হয়ে গেলে তিনি বাড়ি ফিরেননি। রাতেই সজনরা তার খোঁজে বেরিয়ে পড়েন। অনেক জায়গায় খোজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি
পরদিন সকালে ফরিদপুর গ্রামের ধানের জমিতে একটি লাশ পড়ে আছে এমন খবরে আমরা ছুটে গিয়ে দেখতে পাই জাহিদ আহমদ রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন। ধারনা করা হচ্ছে রাতের আধারে কে বা কারা তাকে দাঁড়ালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। তৎক্ষনাত নিমম এই হত্যাকান্ডের কারন জানা যায়নি। ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কুমার ধর জানান, খবর পেয়েই আমি একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করি। তিনি জানান, ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এই ঘটনায় থানায় কয়েস আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।