মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্থক্য নয় : শিক্ষামন্ত্রী

প্রকাশিত এপ্রিল ৯, ২০১৫
মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্থক্য নয় : শিক্ষামন্ত্রী

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : দেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী শিক্ষার্থীদের মধ্যে কোন পার্থক্য নয়,বরং সবার জন্য মানসম্মত শিক্ষা এবং সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য।’এজন্য শিক্ষক এবং অভিভাবকদের বিশেষভাবে সচেতন ও সক্রিয় থাকতে হবে – যাতে শিক্ষার্থীরা বিপদগামী না হয় বলেও উল্লেখ করেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন,‘যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে,যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান,যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি এবং যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, এসইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. সাঈদ সালাম এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম। সমাবর্তন বক্তা ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ২ হাজার ৪৪৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। ২ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ২১ জনকে ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়াড এবর্ং ৪৪ জনকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।সূত্র: ৯ মে, ২০১৮ (বাসস)