জামালগঞ্জে ফুটবল টুনামেন্টের উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
জামালগঞ্জে ফুটবল টুনামেন্টের উদ্বোধন

Manual2 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের রামনগর আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ে রামনগর দিগন্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লীগ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ-উপলক্ষ্যে সোমবার উদ্বোধনপুর্ব আলোচনা সভায় ইউপি সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে ও ফারুক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ইন্সপেক্টর শাহরিয়ার চৌধুরী বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক আফিন্দী, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শিমুলবাকঁ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু।

Manual1 Ad Code

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিজেন্দ্র তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, সিলেট মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন,উপজেলা কৃষকলীগের আহবায়ক শামসুল আলম,রামনগর গ্রামের প্রবীন মুরুব্বী সাবেক ইউপি সদস্য মোঃ মস্তফা,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক সহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code