স্টাফ রিপোর্টার
অদ্য সকাল অনুমান ৮.২০ ঘটিকার সময় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট জেলার ওসমানীনগর উপজেলা শাখার সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ হামিদুর রহমানের চাচাত ভাই বাংলাদেশ আওয়ামীলীগের ওসমানীনগর উপজেলার অন্যতম নেতা আলহাজ্ব রইছুর রহমানকে নিজ বাড়ী থেকে ওসমানীনগর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোনায়েম মিয়া নিশ্চিত করেন। তিনি বলেন আমরা ওসমানীনগর থানার মামলা নং ৬, জি আর মামলা নং ১৮/২০২৫ ইং নং মামলায় তাকে গ্রেফতার করেছি। তিনি উক্ত মামলার ১১ নং আসামী। আমরা শরিষপুর গ্রামে মূলত একই বাড়ীর দুইজনকে গ্রেফতার করতে যাই ১০ ও ১১ নং আসামীকে। তাহারা উক্ত মামলার এজাহারভূক্ত আসামী। ১০ নং আসামী মোঃ হামিদুর রহমানকে বাড়ীতে পাওয়া যায়নি, ১১ নং আসামী রইছুর রহমানকে পাওয়া মাত্র গ্রেফতার করি এবং চালান মারফত উপযুক্ত আদালতে হাজির করি। উক্ত বিষয়ে রইছুর রহমানের ছেলে মাহবুবুর রহমানের সাথে কথা বললে তিনি জানান ফ্যাসীবাদী ইউনুস সরকার বিএনপি জামায়াতের কথামত নিরীহ নিরপরাধ লোকজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করছে। তাহার বিচার এই বাংলার মাটিতে হবে।