সিলেটের নতুন এসপি ড. যাবের সাদেকের যোগদান

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
সিলেটের নতুন এসপি ড. যাবের সাদেকের যোগদান

Manual4 Ad Code

সিলেটে যোগদান করেছেন নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। বৃহস্পতিবার তিনি নিজ কর্মস্থলে যোগ দেন।

এর পূর্বে যাবের সাদেক জামালপুর ও গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের পুলিশ কর্মকর্তা।

Manual3 Ad Code

গত ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে ড. চৌধুরী মো: যাবের সাদেককে পদায়ন করা হয়।

Manual1 Ad Code

আর সিলেটের দায়িত্বে থাকা পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার নতুন পুলিশ সুপার নিজ কার্যালয়ে পৌঁছলে পুলিশের একটি চৌকস দল তাঁকে অভিবাদন প্রদান করে। পরে সিলেট জেলা পুলিশ লাইনস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম, শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং জেলা ইউনিটের অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সভায় নবাগত পুলিশ সুপার পরিচয় পর্ব শেষে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।