• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় অভিযোগ গঠন হয়নি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২২, ২০১৬

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :::::: বিচারক না থাকায় হবিগঞ্জে চার শিশু হত্যা মামলার অভিযোগ গঠন হয়নি। রবিবার নির্ধারিত দিনে কারাগারে থাকা আসামীদের আদালতে হাজির করা হয়। কিন্তু বিচারক ছুটিতে থাকায় অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ২৮ আগস্ট পরবর্তী নির্ধারণ করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম মোল্লা মাসুম জানান, ইতিমধ্যে পলাতক ৩ আসামীর মালামাল ক্রোকাদেশ তামিল হয়েছে। পলাতকদের বিষয়ে পত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ অবস্থায় রবিবার নির্ধারিত তারিখে মামলার আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা ছিল। উক্ত আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ছুটিতে থাকায় অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্রুয়ারী গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারী বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তভার পান ডিবি পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকতাদির হোসেন। তিনি ৪৮ দিন তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেন। এতে অভিযুক্ত করা হয়, পঞ্চায়েত সর্দার আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদ, অন্যতম সহযোগি হাবিবুর রহমান আরজু, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়াকে। এখনও পর্যন্ত পলাতক রয়েছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।