• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ : আহত ৪০

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৮, ২০১৫

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি ::::: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তুমপুর টুল প্লাজার নিকট বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনা স্থলে নুরজাহান বিবি (৭০) নিহত ও শিশুসহ ৪০জন আহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আহতরা সিলেট হযরত শাহজালাল(র:) ওরস মোবারক ও মাজার জিয়ারত শেষে বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৮৮৫৫) যোগে ঢাকা যাচ্ছিলেন। বাস চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে  অঞ্জাতনামা ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাককে উল্লেখিত স্থানে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ বাঁধে। নিহত নুরজাহান বিবি ঢাকার পল্লবী কালশীর মৃত মতিউর রহমানের স্ত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও বাস হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। হাইওয়ে পুলিশের এ এস আই অজয় চন্দ্র রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেট এর অনুমতিক্রমে মৃত দেহটি গতকাল বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গুরুতর আহতরা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।