• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুলের মাতৃবিয়োগ,

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৬

Manual2 Ad Code

দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সদস্য আবুল মোহাম্মদের মাতা নূরজাহান বেগম ময়না ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি সিলেট নগরীর মাছিমপুর এলাকার মৃত জহুর উদ্দিনের স্ত্রী। তিনি গতকাল শনিবার রাত সোয়া আটটায় নিজ বাসায় ইন্তেকাল করেন।  রবিবার বাদ জোহর মাছিমপুর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে আবুল মোহাম্মদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছের সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  বিজ্ঞপ্তি