নিজস্ব প্রতিবেদক, সিলেট :::
সিলেট সদর উপজেলার গোটাটিকর এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তামরিন আক্তার তান্নির বাড়িতে পুনরায় হামলা, বাড়িঘরের ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। গত ১৯ অক্টোবর ২০২৬, রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। ১৯ অক্টোবর, তান্নির মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল বেলা তামরিন আক্তার তান্নিকে ইংল্যান্ডে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। ঐ দিন গভীর রাতে, আনুমানিক ১টার দিকে, তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

হুমকি ও পরবর্তী হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানা গেছে। তবে মোবাইল ফোনে কে বা কারা হুমকি দিয়েছিল, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনার সমর্থনে কয়েকটি ছবি সরবরাহ করা হয়েছে। ছবিগুলোতে রাতের বেলায় বাড়ির আঙিনায় কয়েকজন ব্যক্তিকে লাঠিসদৃশ বস্তু, দা ও দেশীয় অস্ত্র হাতে অবস্থান করতে দেখা যায় এবং তাহারা হুমকি দিতে থাকে ঘর থেকে বের হলে নাকি তাহাদেরকে হত্যা করে লাশ গুম করে ফেলবে। তান্নির ভাই আরিফুল জানালা দিয়ে ছবিগুলো ধারণ করেন বলে জানা গেছে। তবে ছবির ব্যক্তিদের পরিচয় বলতে পারেননি। আরিফুল ইসলামের প্রতিবেশী মাহফুজ ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি চিৎকার শুনে আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে দেখি তাহারা আতঙ্কিত অবস্থায় আছে।
তামরিন আক্তার তান্নির বাড়িতে এর আগেও হামলার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। একই বাড়িতে পুনরায় হামলার অভিযোগ ওঠায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
কে বা কাহারা এমন করতে পারে জিজ্ঞেস করলে তিনি বলেন আরিফুল ইসলামের বড় বোন তামরিন আক্তার তান্নি দেশে রাজনীতির সাথে জড়িত ছিলেন সেই শত্রুতায় এমনটি হয়েছে। পূর্বেও কয়েকবার তাহাদের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায় এবং ঘরের আসবাবপত্র সহ অনেক জিনিসপত্র ভাঙচুর করে। পরবর্তীতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করিলে তিনি বলেন উক্ত বিষয়ে আমাদের থানায় কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।
