সিলেটে সিএনজিচালক হত্যা: বাবা ও চার ছেলেসহ গ্রেপ্তার ৫

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
সিলেটে সিএনজিচালক হত্যা: বাবা ও চার ছেলেসহ গ্রেপ্তার ৫

Manual1 Ad Code

সিলেটের কানাইঘাটে সিএনজিচালক শাহাব উদ্দিন হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মজন আলী ও তার চার ছেলে ইয়াহইয়া, জাকারিয়া, শাহরিয়ার ও কিবরিয়া।

Manual4 Ad Code

পুলিশ জানায়, বুধবার নিহত শাহাব উদ্দিনের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়েছে।

Manual3 Ad Code

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। প্রায় এক মাস আগে এ নিয়ে শাহাব উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ হয়। বিষয়টি নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি গ্রামে শাহাব উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত শাহাব উদ্দিন (৩০) ওই গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।

Manual4 Ad Code