• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মসজিদের সামনে ভিক্ষুকের লাশ

sylhetsurma.com
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৬

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার পৌর শহরের রিয়াছত উল্ল্যা সড়কে মসজিদের সামনে থেকে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১২টায় ওই সড়কের বায়তুল আনোয়ার জামে মসজিদের সামনে লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয়রা জানান, এলাকার মুসল্লিরা জোহরের নামাজে মসজিদে আসার সময় ওই ভিক্ষুকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন ভিক্ষুকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।