মেয়েকে ‘উত্ত্যক্ত করায়’ প্রতিবেশীর ঘুষিতে যুবকের মৃত্যু

sylhetsurma.com
প্রকাশিত জুন ৭, ২০২৬
মেয়েকে ‘উত্ত্যক্ত করায়’ প্রতিবেশীর ঘুষিতে যুবকের মৃত্যু

Manual2 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চাওড়াতল চা বাগানে প্রতিবেশির ঘুষিতে চৈতন্য গোয়ালা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবেশি সুমন প্রধান (৪২) কে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে চাওড়াতল চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েকে উত্ত্যক্ত করার জেরে এ ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

নিহত চৈতন্য গোয়ালা (৪৩) ও আটক সুমন প্রধান (৪২) চাওড়াতল চা বাগানের শ্রমিক। তারা ওই বাগানেই পাশপাশি ঘরে বসবাস করেন।

Manual5 Ad Code

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে সুমন প্রধানের মেয়েকে চৈতন্য গোয়ালা নামের প্রতিবেশী উত্ত্যক্ত করেন। এই ঘটনার জের ধরে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে সুমনের ঘুষিতে প্রাণ হারাণ চৈতন্য। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুমনকে আটক করে।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চাওড়াতল চা বাগানে একটি মেয়েকে উত্ত্যক্তের জের ধরে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’