• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধর্মের নামে যারা বোমাবাজি করে, তারা ইসলাম ও দেশের শত্রু–মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ৯, ২০১৮
ধর্মের নামে যারা বোমাবাজি করে, তারা ইসলাম ও দেশের শত্রু–মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

Manual7 Ad Code

আল মদিনা এতিমখানার উদ্বোধন

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সভাপতি  মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন আমাদেরকে পুর্নাঙ্গ ইসলাম সর্ম্পকে জানতে হবে। ধর্মের নামে যারা বোমাবাজি করে, তারা ইসলাম ও দেশের শত্রু।নামাজ, রোজা, যাকাত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ধনী ব্যক্তিদের উপর গরীবের হক রয়েছে। সেই হক সর্ম্পকে জানতে হবে। তিনি বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে আজ দুর্নীতি বিহায়াপনা, মিথ্যাচার, অনাচার, জুলুম ছড়িয়ে পড়ছে। প্রশাসন থেকে সর্বক্ষেত্রে এ অবস্থা বিরাজ মান। নবী করিম (সা.) বলেছেন, কিয়ামতে প্রথম আলাম হলো যখন কোন দেশ ও বা সমাজে মা -বোন, নারীরা নির্যাতিত হবে তখন বুজতে হবে কিয়ামত নিকটন্য। প্রতিদিন দেশের কোথায় না কোথায় শিশু থেকে শুরু করে নারীরা ধর্ষণের শিক্ষার হচ্ছে, হত্যার শিক্ষার হচ্ছে। তিনি গতকাল রোববার (৮.৫.২০১৮) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার পানাউল্লাহ বাজার এলাকায় নবনির্মিত আল মদিনা এতিমখানার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিলে উদ্বোধকের বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা গুলু বলেন।

Manual5 Ad Code

আল মদিনা এতিমখানার উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

এ উপলক্ষে আল মদিনা এতিমখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য শফিকুর রহমান চৌধুরী বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। মানুষ হতে শিক্ষা দেয় ইসলাম। হযরত মোহাম্মদ (সা.) এর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করেছি।

Manual5 Ad Code

পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মদিনা দাখিল মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছমরু মিয়া ও আলহাজ্ব সমুজ আলী চৌধুরী,আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আজম আলী এবং মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও এতিমখানার উদ্যোক্তা অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,১নং মোল্লার গাও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ মখন মিয়া, ৩নং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, মোগলা বাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা,সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো: নোমান,

Manual7 Ad Code

হলিয়ারপাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মইনুল ইসলাম পারভেজ, বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, ইমরান আহমদ ড্রিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ড্রিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, শাবিপ্রবির প্রফেসর ড. মো: মোজাম্মেল হক, প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, প্রফেসর ড. মো: আল আমীন, দিনাজপুর সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ মো: মাগফুর হোসেন ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা ছয়ফুল আলম চৌধুরী।

উপস্থিত ছিলেন সিলেট মহানগর আনজুমানে আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মো: আজির উদ্দিন পাশা, কামাল বাজার ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা বোরহান হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা তৈয়বুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো: ফখরুল ইসলাম, আল মদিনা দাখিল মাদরাসার সুপার মাওলানা নজরুল ইসলাম,দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলা উদ্দিন পাশা,প্রবাসী পল্লীগ্রুপের ভাইস চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদ, ন্যাশনাল টি কোম্পানীর ম্যানেজার আনোয়ার হুসেন আনা, সৌদি প্রবাসী ড. মো: রফিক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মো: মোতাকব্বির চৌধুরী, শিল্পপতি মো: মোহসিন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মো: ফরিদুল ইউসুফ মোহসিন, যুক্তরাজ্য প্রবাসী মো: সৈয়ফুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি মো: নাজমুল ইসলাম মকবুল, সিলেট জেলা পরিষদের সদস্য মো: মতিউর রহমান মতি, সিলেট জেলা কৃষকলীগ নেতা মো: জাহেদ আলী, সমাজ সেবক হাজী আব্দুর রহমান, মো: আব্দুল আহমদ, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মো: মকব্বির আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী,অলংকারী তালামীযের অর্থ সম্পাদক গালিব হোসাইন এমরান, আল মদিনার মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল মালিক, সামছুল হক, সেলিম আহমদ, প্রদীপ কুমার চৌধুরী, আনোর হোসেন প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল হক নোমান।বিজ্ঞপ্তি

Manual3 Ad Code