• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

ত্যাগী নেতাদের দিয়ে গঠন করা হোক সিলেটের ছাত্রদল ও যুবদলের নতুন কমিটি

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৩, ২০১৮
ত্যাগী নেতাদের দিয়ে গঠন করা হোক সিলেটের ছাত্রদল ও যুবদলের নতুন কমিটি

Manual2 Ad Code

নিজাম ইউ জায়গীরদার : বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন এবং দীর্ঘ দিন কমিটি না পাওয়া ত্যাগী যুবদল/ছাত্রদল নেতাকর্মীদের দিয়ে যেন দেওয়া হয় সিলেট জেলা ও মহানগর ছাত্র ও যুবদলের নতুন কমিটি। দলের এই দুঃসময়ে যেন ত্যাগী ছাত্রদল/যুবদল নেতাকর্মী বাদ না পরে সেই দিকে লক্ষ রাখার জন্য বিনীত অনুরোধ থাকলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদল, যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে।

Manual6 Ad Code

কোন ভাইয়ের রোষানলের শিকার হয়ে যেন বাদ না পরে পরিক্ষীত ত্যাগী ছাত্রদল/যুবদল নেতা সেই দিকে সু-দৃষ্টি রাখার উদাত্ত আহবান থাকলো সংশ্লিষ্ট শীর্ষ নেতৃবৃন্দের কাছে। সিলেট জেলা ও মহানগর ছাত্রদল ও যুবদলের বেশীর ভাগ নেতাকর্মীদের চিনেন এবং জানেন কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের শীর্ষ পাঁচ নেতা।

Manual1 Ad Code

তাই সামনের কঠিন দিন গুলিতে আন্দোলন সংগ্রামের কথা মাথায় রেখে বিগত দিনে যারা রাজপথে লড়াই করে আজ আতংকে দিন/রাত পার করছেন তাদেরকেই দিয়ে যেন গঠন করা হয় সিলেট জেলা ও মহানগরের নতুন কমিটি। কেননা দেশের ইতিহাসে ছাত্র-যুবদের দিয়েই শুরু হয়েছিল সকল আন্দোলন ও সংগ্রাম। একমাত্র ছাত্র ও যুবরাই পারে দেশের সকল ক্রান্তিলগ্নে মাথা উচু করে দাড়াতে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদল, ছাত্রদলের নিকট আমার জোর দাবী হলো সময়ের সাহসী সংগ্রামী ও ত্যাগী নেতাদের দিয়ে যেন গঠন করা হয় সিলেট জেলা ও মহানগর  যুবদল ও ছাত্রদলের নতুন কমিটি।

Manual4 Ad Code

এতে করে দল যেমন চাঙ্গা হবে তেমনি সামনে থাকা কঠিন পথ পারি দিতে অনেকটা সহজ হবে বিএনপি’র।

সবশেষে বিএনপি’র চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতা কামনা করে সামনের দিনগুলোতে তিনি যেন আপোষহীনভাবে দেশ ও জনগনের পাশে থাকতে পারেন সেই প্রত্যাশাই করছি।