• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুক্তাদিরের ধানের শীষের প্রধান কার্যালয় থেকে ৬ জনকে আটকের অভিযোগ

sylhetsurma.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০১৮
মুক্তাদিরের ধানের শীষের প্রধান কার্যালয় থেকে ৬ জনকে আটকের অভিযোগ

Manual7 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষ প্রতীকের প্রধান কার্যালয়ে পুলিশ ও বিজিবি একসাথে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নুরে আলা কমিউনিটি সেন্টারে অবস্থিত কার্যালয়টি আইনশৃঙ্খলা ঘিরে রাখে বলেও তারা অভিযোগ করছে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পুলিশ ও বিজিবির কয়েকটি গাড়ি নুরে আলা কমিউনিটি সেন্টারের সামনে এসে দাড়ায়। এরপর তারা নির্বাচনী কার্যালয়ের দুটি গেইটের একটি বন্ধ করে দেয়।

আটকের ব্যাপারে সিলেট মেট্রোপলিটনের শাহপরান (রা.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন  বলেন, আমরা অভিযান চালিয়ে মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছি।

Manual1 Ad Code