পাওয়ার নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকম-এর আত্মপ্রকাশ

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০১৯
পাওয়ার নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকম-এর আত্মপ্রকাশ

পাওয়ার নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকম-এর আত্মপ্রকাশ


Manual5 Ad Code

সমাজের অসংগতিগুলো তুলে ধরতে সুস্থ সাংবাদিকতার গুরুত্ব অতুলনীয় আর এই ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইন পোর্টালের ভূমিকা অপরিসীম।

Manual1 Ad Code

গতকাল শুক্রবার সন্ধ্যায় অনলাইন পোর্টাল পাওয়ার নিউজ বিডি টুয়েন্টিফোর ডটকম-এর আত্মপ্রকাশ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট মুহিত চৌধুরী।

Manual5 Ad Code

পোর্টালের বার্তা সম্পাদক আহমদ নাহিদের সঞ্চালনায় ও সম্পাদক তারেক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা আলহাজ্ব দেলওয়ার হোসেন রাজা, সৈয়দ নজরুল বখত, এডভোকেট আতিকুর রহমান সাবু, পাওয়ার প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের উপদেষ্ঠা সালাম আহমদ,

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজের সম্পাদক রোটারীয়ান মো. কামাল আহমদ, সাহিবুর রহমান সুজান, মোমিনুল হক মুহির, উপসম্পাদক মিয়াজী হেলাল মিয়া, পাওয়ার প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের জিএম ওমর ফারুক, মাকেটিং পরিচালক জুয়েল রানা, রুবেল ইসলাম, নির্ঝয় রায়, মো. আব্দুর রহিম, নাইম আহমদ, শেখ ওয়াহিদুজ্জামান সুহান, সাঈদ হোসেন, নজমুল ইসলাম, রাজন আচার্য্য।-বিজ্ঞপ্তি