• ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

sylhetsurma.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০১৯
সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কাভার্ডভ্যানকে প্রাইভেটকার পেছন থেকে ধাক্কার পর এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন একজন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

Manual1 Ad Code

আহত একজন নারী বলে জানিয়েছে পুলিশ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন বলেন, কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে প্রাইভেটকারটি পেছন থেকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটির ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

প্রাইভেটকার ও কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।  তবে ক্যাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

Manual1 Ad Code

লাশ উদ্ধার করে আপাতত ভবের চর ফাঁড়িতে রাখা হয়েছে।