• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার ট্রেনে গুলি : ৯ জনের মৃত্যুদণ্ড ও ২৫ জনের যাবজ্জীবন

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ৩, ২০১৯
শেখ হাসিনার ট্রেনে গুলি : ৯ জনের মৃত্যুদণ্ড ও ২৫ জনের যাবজ্জীবন

Manual1 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে বিএনপি সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৫ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

Manual7 Ad Code

বুধবার (৩ জুলাই) পাবনার অতিরিক্ত দায়রা জজ রোস্তম আলী এই রায়ে আরও ১৩ জন আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুও রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে।

মামলার ৫২ জন আসামির মধ্যে পাঁচজন বিচার চলার মধ্যেই বিভিন্ন সময়ে মারা গেছেন।

Manual6 Ad Code

রাষ্ট্রপক্ষে এ মামলায় শুনানি করছেন পিপি আক্তারুজ্জামান মুক্তা। অন্যদিকে আইনজীবী নুরুল ইসলাম গ্যাদাসহ কয়েকজন আসামিদের পক্ষে শুনানি করেন।

রায় ঘোষণাকে সামনে রেখে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

Manual8 Ad Code

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ট্রেনমার্চ করার সময় পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনের বগি লক্ষ্য করে গুলি করা হয়। তবে ওই ঘটনায় প্রাণে বেঁচে যান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

হামলার ঘটনায় রেলওয়ে পুলিশ বাদী হয়ে ১৩৫ জনকে আসামি করে মামলা করলেও বিএনপির আমলে তদন্ত এগোয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তদন্ত গতি পায়। তদন্ত শেষে পুলিশ মোকলেছুর রহমান বাবলু, জাকারিয়া পিন্টুসহ ৫২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

Manual3 Ad Code