• ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধে হাতাহাতি, পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ আব্দুল্লাহ আল মাশরাফি

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধে হাতাহাতি, পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ আব্দুল্লাহ আল মাশরাফি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলার শাহপরান (রহঃ) থানার ফুলবাগ টুলটিকর এলাকার আব্দুল মুকিতের ছোট ছেলে আব্দুল্লাহ আল মাশরাফি গতকাল সকাল থেকে নিখোজের সংবাদ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিগত ১৮/০৩/২০২৬ ইংরেজী তারিখে সকালবেলা আব্দুল্লাহ আল মাশরাফি তাহাদের জমিতে কুঠি মারা দেখতে পান এবং তিনি সেটি উপড়িয়ে ফেলে দেন। সেটা তাহার চাচাতো ভাই জাহিদুল ইসলাম দেখতে পেয়ে উচ্চবাচ্চ্য করে এবং উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে স্থানীয় কিছু লোকের মধ্যস্থতায় শেষ হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন সকালবেলা থেকে আব্দুল্লাহ আল মাশরাফি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পরিবারের সদস্যরা জানান, সকালবেলা জরুরী কাজে দক্ষিণ সুরমা যায় দুপুর থেকে তাহার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি । নিখোঁজ আব্দুল্লাহ আল মাশরাফির পিতা আব্দুল মুকিত কান্নাজড়িত কণ্ঠে বলেন “গতকাল মারামারির পর থেকেই আমরা ভয়ে ছিলাম। রাতে সে বাড়িতেই ছিল, কিন্তু সকালে উঠে দেখি সে নেই। আমরা আত্মীয়-স্বজন সবার কাছে খোঁজ নিয়েছি, কোথাও পাইনি। আমরা আশঙ্কা করছি, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।”এদিকে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ধারণা করছেন, জমি বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাহপরান (রহঃ) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানিয়েছে। শাহপরান (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিখোঁজের বিষয়েও জিডি গ্রহণ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে আসলেও নিখোঁজের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।