সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

Manual2 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপশহরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে ভারতের সহকারী হাইকমিশন, সিলেট-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার জনাব অনিরুদ্ধ দাস সাংবাদিকদের উদ্দেশ্য তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সিলেট অঞ্চলের সাংবাদিকরা দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা করেন ।

তিনি ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোহিত দিদার, সিলেট উইমেনস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সুবর্ণা হামিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরো চীফ সেলিম আওয়াল ও দ্যা ডেইলি স্টারের সিলেট ব্যুরো চীফ দ্বোহা চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী,সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপ‌তি ও দৈ‌নিক সি‌লেট মিরর সম্পাদক আহমেদ নূর,সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ,
দৈনিক মানবজমিন এর কূটনীতিক প্রতিবেদক মিজানুর রহমান ও দৈনিক বিজনেস ফাইলের সিলেট ব্যুরো চীফ বিদ্যা রত্ন রায়।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধনকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী হবে বলেও তারা মত প্রকাশ করেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ।

Manual7 Ad Code

সিলেট জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক নাহিদা খান সুর্মি অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।