• ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে আবরারের বাবা-মা

sylhetsurma.com
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে আবরারের বাবা-মা

প্রধানমন্ত্রী


Manual5 Ad Code

সিলেট সুরমা ডেস্ক : গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা-মা।

সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন আবরারের বাবা বরকত উল্লাহ ও মা রোকেয়া বেগম। তাদের সাথে ছিলেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি গণমাধ্যমকে জানান।

Manual7 Ad Code

গত রোববার (৬ অক্টোবর) বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code